উপকরন:
১.গরুর মাংশ আধা কেজি।
২.আলু মাঝারি আকারের ৪টি।
৩.পেয়াজ কুচি ১কাপ।
৪.কাচা মরিচচ কুচি ২টেবিল চামচ।
৫.হলুদ গুড়া সামান্য।
৬.জিরা।
৭.গোল মরিচের গুড়া সামান্য।
৮.ধনে গুড়া আধা টেবিল চামচ।
৯.ধনেপাতা কুচি ২টেবিল চামচ।
১০.ডিম ২টা।
১১.বিস্কুটের গুড়া ২৫০গ্রাম।
১২.লবণ পরিমাণমত।
প্রনালি:
প্রথমে মাংশ কিমা করে নিন। এবার পিয়াজ কুচি, কাচা মরিচ কুচি এবং ধনেপাতা বাদে সব উপকরণ মাখিয়ে কিমা সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিন। এবার সেদ্ধ কিমা, চটকে রাখা আলু, পিয়াজ কুচি, কাচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি মাখিয়ে নিন। এখন মিশ্রন থেকে কিছু পরিমাণ হাতের তালুতে নিয়ে গোল করে কাটলেট আকৃতি তৈরি করুন।
এরপর কাটলেটে বিস্কুটের গুড়া মাখিয়ে একটি পাত্রে নিয়ে কিছু সময়ের জন্য (৭-৮মিনিট) ডিপ ফ্রিজে রেখে দিন। এবার ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। ফ্রিজ থেকে বের করা কাটলেট ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন।
সসের সাথে পরিবেশন করুণ।