ভ্রমণে বমি সমস্যা

যাত্রাপথে বমি অনেক কষ্টকর। বেশিরভাগ  কারণে এটি  বংশগত হয়ে থাকে। কারো বাসে, কারো প্রিভেট কারে, কারো যে কোন যানবাহনে বমি আসে। যার কষ্ট সেই বুঝে।

যারা যানবাহনে বমি করেন তাদের জন্য কিছু পরামর্শ।

যাত্রার আগে:
যাত্রার আগে ভারি খাবার এবং সুগন্ধযুক্ত খাবার পরিহার করুন। ভ্রমনের ২-৩ ঘণ্টা আগে আহার শেষ করতে পারলে ভাল। আর শুকনো খাবার বমির ভাব কমায়।

যাত্রাপথে:
বিমানে যাত্রা করলে,
পাখা বরাবর সিটে বসার চেষ্টা করুন।
বাসে যাত্রা করলে,
সামনের সিটে বসুন।
সব সময় সামনের দিকে তাকান। জানালা দিয়ে দ্রুতগতিতে চলমান কিছু দেখার চেষ্টা করবেন না। সিটে বসে কিছু পরা থেকে বিরত থাকুন। সম্ভব হলে আদা চিবাতে পারেন। ঘুমানোরর চেষ্টা করুন।

ঔষুধ :
১. হাইওসিন ব্রোমাইড।
২. স্কোপোলামিন।

এটি ভ্রমনে বমির জন্য বেশি ব্যবহার হয়। বিদেশে এটি চামড়ার উপরে লাগিয়ে রাখার জন্য প্যাঁচ হিসাবে পাওয়া যায়। দেশে এটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। ভ্রমনের কমপক্ষে ৩০মিনিট আগে সেবন করতে হয়।
এটি ৩ বছরের নিচের বাচ্চা ও গভবতী মহিলাদের জন্য নির্দেশিত নয়।

অন্যান্য প্রচলিত ঔষুধ:
১. মেক্লিজিন।
২. সিনারিজিন।
৩. প্রমিথাজিন।

শেষ কথা:
উপরের ঔষধগুলো জেনেরিক নামে দেয়া হলো। বাজারে কম্পানি ভেদে বিভিন্ন নামে পাওয়া যায়। বয়স ভেদে ঔষধের মাত্রা ভিন্ন। ঔষধ কেনার সময় প্যাকেটে থাকা নিরদেশনা ভালভাবে পড়ে  নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ  নিন।

Posted on by SAHimu in , ,

add

intro