fish কাবাব

উপকরন:

১.লবন ও লেবুর রস দিয়ে মাখানো করোল মাছের ফিলে ৪পিস।
২.কাবাব মশলা ১চা চামচ।
৩.গরম মশলার গুড়া ১চা চামচ।
৪.কাঁচামরিচ বাটা ১চা চামচ।
৫.তন্দুরি মশলা ১চা চামচ।
৬. পেয়াজ বাটা ২চা চামচ।
৭.আদা বাটা ১চা চামচ।
৮.রসুন বাটা ১চা চামচ।
৯.বেরেস্তা ২চা চামচ।
১০.টক দই ২চা চামচ।
১১.কনফ্লাওয়ার ২চা চামচ।
১২.তেল ২টেবিল চামচ।

প্রণালি:

প্রথমে একটি বাটিতে মাখানো মাছের ফিলে, কাবাব মশলা, গরম মশলার গুড়া, কাঁচামরিচ বাটা, তন্দুরি মশলা, পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বেরস্তা, টক দই, কনফ্লাওয়ার দিয়ে ভাল করে মাখিয়ে নিন। এবার মাখানো মাছের উপর ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিন। চুলায় একটি গ্রিলের তাওয়াতে তেল দিন। তেল গরম হলে। মাখানো মাছের ফিলে, এপিঠ-ওপিঠ ভাল করে গ্রিল করে নিন। তৈরি হয়ে গেল fish কাবাব।
সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

add

intro