Bread fry (সকালের নাস্তা)



বেকড ফ্রেঞ্চ টোস্ট স্টিকস
সকালে নাস্তায় টোস্ট খেতে একঘেয়ে লাগে? ব্রেড দিয়েই তাহলে বানিয়ে নিন না একটু অন্য রকম পদ। ভাবছেন সেই তো তেল। তাহলে ভুল ভাবছেন। কারণ এই রেসিপি সম্পূর্ণ বেকড।
যা যা লাগবে
১. ব্রেড: ৪-৫ স্লাইস
২. ডিম: ৪টে
৩. ক্রিম: ২ টেবল চামচ
৪. ভ্যানিলা এসেন্স: আধ চা চামচ
৫. দারচিনি গুঁড়ো:
৬. চিনি: ১/৪ কাপ
নিয়ম
চিনি ও ২ চা চামচ সাথে দারচিনি এক সঙ্গে মিশিয়ে নিন। একটা বাটিতে ডিম, ক্রিম, ভ্যানিলা, দারচিনি এক সঙ্গে মিশিয়ে নিন। ব্রেড ছোট ছোট স্টিকে স্লাইস করে কাটুন। প্রতিটা পিস ডিমের মিশ্রণে কোট করে নিন। বেকিং শিট গলানো মাখন বা তেল দিয়ে গ্রিজ করে নিন। ডিমে কোট করা ব্রেড স্টিক বেকিং শিটের ওপর রাখুন। ব্রেড স্টিকের ওপর চিনি, দারচিনি গুঁড়োর মিশ্রণ ছড়িয়ে দিন। ২-৩ মিনিট বেক করুন। যাতে ডিমও বেক হয়, আবার চিনিও কিছুটা গলে ক্যারামালাইজড হয়ে যায়।
বেক হয়ে গেলে ওভেন থেকে বের করে ব্রেড স্টিক উল্টে অন্য পিঠেও চিনি, দারচিনি গুঁড়ো ছড়িয়ে আরও ২-৩ মিনিট বেক করুন।


Photo use from : VegWeb.com
All post are collected..

add

intro