Unlock any phone - android



কোন না কোন কারনে আমরা আমাদের ফোনের লক ভুলে যেতে পারি। তাই যদি কখন আপনার ফোনের লক খুলার দরকার হয় নিছের নিয়ম দেখুন।
১. ফোনের লক খুলতে না পারলে প্রথমেই ফোনটিকে সুইচ অফ করে দিন। 
২. তার পর এক মিনিট অপেক্ষা করুন। 
৩. এ বার ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন, আর হোমস্ক্রিন বাটন এক সঙ্গে চেপে ধরুন। কিছু ক্ষণের মধ্যেই দেখবেন, আপনার মোবাইলের স্ক্রিনের আলো জ্বলে উঠেছে, আর স্ক্রিনে ভেসে উঠেছে নিম্মলিখিত অপশনগুলি—
রিবুট ডেটা ওয়াইপ ডেটা/ফ্য়াক্টারি রিসেটইনস্টল আপডেটপাওয়ার ডাউন অ্যাডভান্সড অপশন
৪. এর মধ্যে ওয়াইপ ডেটা/ফ্যাক্টারি রিসেট অপশনটিকে সিলেক্ট করুন। 
৫. কিছু পরে ফোনটিকে অন করুন। দেখবেন, মোবাইল আনলক হয়ে গিয়েছে। 
প্রায় সমস্ত স্মার্টফোনেই কৌশল কার্যকর হবে। তবে খেয়াল রাখবেন,
এই প্রক্রিয়ায় মোবাইল আনলক করলে মোবাইলের ইন্টারনাল মেমরিতে সেভ করা সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে।
ফলে মোবাইল ব্যবহারের সময়ে চেষ্টা করবেন, যাবতীয় ছবি, ভিডিও ইত্যাদি এক্সটার্নাল মেমোরি কার্ডে সেভ করার। তা হলে আর ডেটা মুছে যাওয়ার সমস্যায় পড়তে হবে না।

add

intro